1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত কারণে শেরপুরে সহকারী কমিশনার মাসুদুর রহমানকে বিদায় চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি নকলায় মাদকসেবীর জেল ও চার ফার্মেসির জরিমানা সাপের কামড়ে নিহত শাহিনের পরিবারের পাশে জেলা প্রশাসন জমি বিরোধে আইনুল হক হত্যা: শ্রীবরদী থেকে প্রধান আসামি মুরাদ গ্রেপ্তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত ভূগর্ভস্থ পানির চাপ কমাতে লবণাক্ত পানি শোধনের নির্দেশ প্রধানমন্ত্রীর ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৬

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

দিনাজপুর: তীব্র শীতে কাপঁছে দিনাজপুরসহ উত্তরাঞ্চল। এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শীতের তীব্রতার কারণে অনেকেই কর্মহীন দিন কাটাচ্ছেন।

সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৬ টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ। আগামী দুইদিন পর উত্তর, পশ্চিমাঞ্চলের দুই এক স্থানে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছেন জেলা আবহাওয়া অধিদপ্তর।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘন্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৮-১২ কিলোমিটার পযর্ন্ত উন্নীত হয়েছে।

এছাড়াও সৈয়দপুর ১১.২,  রাজারহাট ১০, রংপুর ১২.৮. ডিমলা ১০.৬ রাজশাহী ১২.৫, বদলগাছি ১১০.৮,যশোর ১৪.২, শ্রীমঙ্গল ১০.২, চুয়াডাঙ্গায় ১৪.৭, শ্রীমঙ্গলে ১০.২,  ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, চলতি মাসের শেষের দিকে (২৯ ডিসেম্বর) দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ২/১ স্থানে হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর তাপমাত্রা কমতে পারে, সেই সঙ্গে নতুন করে একটি শৈত্যপ্রবাহ দেশের কতিপয় স্থানে বিরাজ করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com