1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

নালিতাবাড়ীতে টিআইবি-সনাকের উদ্যোগে দিনব্যাপী তথ্যমেলা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : ‘তথ্যই শক্তি, জানবো জানাবো দুর্নীতি রুখবো’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন এবং টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে দিনব্যাপী তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) শেরপুরের নালিতাবাড়ী শহরের শহীদ মিনারপ্রাঙ্গণে আয়োজিত তথ্যমেলায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর দিনব্যাপী তথ্যসেবা প্রদান করে।
দুপুরে তথ্যমেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, এসিল্যান্ড লুবনা শারমীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সনাক সভাপতি এনএম সাদরুল আহসান, টিআইবি’র কর্মসূচি ব্যবস্থাপক চিত্ত রঞ্জন রায়, আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন, জোবায়দা খাতুন প্রমুখ।
মেলায় অংশগ্রহণকারী ২৪টি প্রতিষ্ঠানের মধ্যে শুভেচ্ছা স্মারক ও অভিনন্দনপত্র প্রদান, তথ্য অধিকার আইন এবং মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com