1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইনানীতে গ্যাসকূপে বিস্ফোরণ, বাপেক্সের ডিজিএমসহ ৭ কর্মী দ্বগ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে ইসি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ ভারতে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ‘ব্যাচেলর পয়েন্ট’ যেভাবে দেখাল প্রয়াত অভিনেত্রী গুলশান আরা আহমেদকে মিয়ানমারে বিয়ের আসর ও স্কুলে সামরিক হামলা, নিহত ৩০ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগ

রাজধানীর সব আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম :: শনিবার, ১ জানুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে রাজধানীর অন্তত ১০টি স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১ জানুয়ারি) রাত ৩টার মধ্যে সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান বলেন, ঢাকাসহ আশপাশে যেসব স্থানে আগুন লেগেছিল সবখানেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন বড় আকার ধারণ না করায় নিয়ন্ত্রণ করতে তেমন কোনো সমস্যা হয়নি।

এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মধ্যরাতে রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ অন্তত ১০টি স্থানে বাসার ছাদ ও বিদ্যুতের তারে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফানুস থেকে আগুনের ঘটনা ঘটতে পারে। এছাড়া পটকা কিংবা আতশবাজি থেকেও এ ধরনের আগুনের ঘটনা ঘটতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com