1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী শেরপুর সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক সন্ত্রাসী হামলায় আহত জাহিদ হাসানের বাসায় জামায়াত নেতারা সরকারি স্কুলের এক কোটি ২০ লাখ শিক্ষার্থীকে সুখবর দিলেন প্রধানমন্ত্রী উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল

তাপপ্রবাহ থাকতে পারে রবিবার পর্যন্ত

  • আপডেট টাইম :: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : এতে তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে সারা দেশে। শুভ্রতা ও কোমলতার ঋতু শরতেও তাই অসহনীয় ও অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে মানুষ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এই গরম ও তাপপ্রবাহ থাকতে পারে আগামী রবিবার পর্যন্ত। সোমবার থেকে বৃষ্টি কিছুটা বেড়ে তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার থেকে আরো বিস্তৃত অঞ্চলজুড়ে বৃষ্টি হতে পারে, যা কমবেশি অব্যাহত থাকতে পারে মাসের বাকি দিনগুলোতেও।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় অবস্থায় রয়েছে। এর ফলে দেশে বৃষ্টিপাতও অনেকটাই কমে গেছে। তবে আগামী সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে সারা দেশে আবার বৃষ্টি বাড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘মূলত বৃষ্টি না হওয়ার কারণেই এই ধরনের তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। তবে ২৩ সেপ্টেম্বরের (সোমবার) দিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে বৃষ্টি বাড়তে পারে। এতে তাপমাত্রাও কমতে পারে।’
তাপপ্রবাহ ও বৃষ্টিপাতের সম্ভাব্য চিত্র তুলে ধরে ওমর ফারুক বলেন, রবিবার পর্যন্ত চলমান তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে। সোমবার দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। তবে পরদিন মঙ্গলবার থেকে মূলত বিস্তৃত অঞ্চলজুড়ে বৃষ্টি হতে পারে, যা কমবেশি অব্যাহত থাকতে পারে মাসের বাকি দিনগুলোতেও।
শুক্রবার দেশের সব অঞ্চলের ওপর দিয়েই মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) থেকে মাঝারি তাপপ্রবাহ (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি) বয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.৮ ডিগ্রি। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, শুক্রবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অঞ্চলভেদে ৫ থেকে ৬ ডিগ্রি বেশি ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com