1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

নালিতাবাড়ীতে ভালোবাসা বঞ্চিত কন্যাশিশুর আত্মহত্যা!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : বনিবনা না হওয়ায় মা চলে গিয়ে অন্যত্র বিয়ে করেছেন। বাধ্য হয়ে বাবাও দ্বিতীয় বিয়ে করে সংসারী হয়েছেন। সৎ মাকে নিয়ে থাকেন ঢাকায়। নানা-নানীও কোন খোঁজ-খবর রাখেন না। বৃদ্ধা দাদীর কাছে বেড়ে ওঠা ৪র্থ শ্রেণিতে পড়া এগারো বছর বয়সী কন্যাশিশু নীতি আক্তার ভালোবাসা বঞ্চিত এ জীবন কোনভাবেই মেনে নিতে পারেনি। তাই হতাশার একপর্যায়ে আত্মাহুতির মধ্যদিয়ে নিজের জীবনটাই বিসর্জন দিল সে। এমন মর্মান্তিক ঘটনা মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আন্দারুপাড়া (বারমারী) এলাকায় ঘটে।
পুলিশ জানায়, আন্দারুপাড়া গ্রামের আল আমিনের কন্যা ও স্থানীয় ব্র্যাক স্কুলের চতূর্থ শ্রেণির শিক্ষার্থী নীতি আক্তার (১১)। বনিবনা না হওয়ায় তার বাবা-মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে অনেক আগেই। মা অন্যত্র বিয়ে করে আর বাবা দ্বিতীয় বিয়ে করে দু’জনই যার যার মতো করে সংসারী হয়েছেন। নানা-নানীও খুব একটা খোঁজ রাখে না তার। ফলে বাবা-মায়ের ভালোবাসা বঞ্চিত নীতি আক্তার বৃদ্ধা দাদীর কাছে লালিত হচ্ছিল। কিন্তু পরিবারের ভালোবাসার শুন্যতা তার পিছু ছাড়ছিল না কিছুতেই। তাই মনের দুঃখে সবাইকে দায়মুক্তি দিতে চিরকুট লিখে নীতি। এরপর মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে সবার অগোচরে দাদীর ঘরের ধন্যার সাথে নিজের ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সে। কিছুক্ষণ পর বাড়ির লোকজন টের পেলেও ততক্ষণে সে পরপারে পাড়ি জমায়। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com