1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ঢাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, সাধারণ সম্পাদক আহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

ঢাকা: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাশে কবি জসীম উদদীন হল ও ঢাকা কলেজ শাখার নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়।

এতে লেখক ভট্টাচার্যসহ ১৫ জন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর ২টায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রার কর্মসূচি ছিল। এতে যোগ দিতে মিছিল নিয়ে আসেন সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। ঢাবির কবি জসীম উদদীন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে অপরাজেয় বাংলার পাশে দাঁড়ান। কিছুক্ষণ পর ঢাকা কলেজ ছাত্রলীগের একটা মিছিল জসীম উদদীন হলের দাঁড়ানোর জায়গায় চলে আসে। ঢাকা কলেজের নেতাকর্মীদের সরে যেতে বলেন জসীম উদদীন হল শাখার নেতাকর্মীরা। এ নিয়ে কথা কাটাকাটি হয়।

পরে দুই পক্ষই লাঠিসোটা নিয়ে একে অন্যের ওপর চড়াও হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় আহত হন লেখক ভট্টাচার্য। পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন।

আহত অপর নেতাকর্মীরা হলেন—জুবায়ের, মাহবুব, শিমুল, জহির, অপু, রোমান, গালিব, সালমান-১, সালমান-২, আলামিন, আবু, সুমন, শিশির খান ও নোমান। তাদের মধ্যে চারজন মাথায় আঘাত পেয়েছেন।

ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আলাউদ্দীন জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৪ জন হাসপাতালে এসেছিলেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com