1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা

আরেক দফায় কমল জ্বালানি তেলের দাম

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : চাহিদা কমায় বিশ্ববাজারে আরেক দফায় হ্রাস পেয়েছে জ্বালানি তেলের দাম। বুধবার জ্বালানি তেলের এ দাম কমে। কারণ, ৩১ ডিসেম্বর তারিখ থেকে এ সপ্তাহ পর্যন্ত মার্কিন পেট্রল মজুদ বেড়ে ৭১ লাখ ব্যারেল হওয়ার ফলে এ বিষয়টা স্পষ্ট হয়েছে জ্বালানি তেলের দাম কমবে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটও মঙ্গলবার এ তথ্য জানিয়েছিল।

মূলত, মার্কিন পেট্রল মজুদ বেড়ে যাওয়ায় এ বিষয়টা স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের চাহিদা কমেছে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের চাহিদা কমার মানে হচ্ছে বিশ্ববাজারেও জ্বালানি তেলের চাহিদা হ্রাস পেয়েছে।

এ সময় ব্রেন্টের অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে হয়েছে ৭৯.৯৪ মার্কিন ডলার। আগের মূল্য ৮০ মার্কিন ডলার থেকে বর্তমান মূল্য ০.০৮ শতাংশ কম।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য কমে হয়েছে ৭৬.৯২ মার্কিন ডলার। আগের মূল্য ৭৬.৯৯ মার্কিন ডলার থেকে বর্তমান মূল্য ০.০৯ শতাংশ কম।

জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের সিদ্ধান্ত অনুসারে দৈনিক চার লাখ ব্যারেল জ্বালানি তেল অতিরিক্ত উৎপাদনের সিদ্ধান্ত হয়। এরপরই বুধবার জ্বালানি তেলের দাম কমে যায়।

সূত্র : আনাদোলু এজেন্সি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com