1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

শেরপুরে পিকনিক বাসের চাপায় ভ্যান চালকসহ নিহত ২ : বাসে আগুন

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

শেরপুর : শেরপুরে পিকনিক থেকে ফেরা বাস চাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে সাতটার দিকে শেরপুর-জামালপুর রোডের কুসুমহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নিহতরা হলো- সদর উপজেলার ছয়ঘড়িপারা গ্রামের মৃত সাবর আলীর ছেলে ভ্যানচালক হালিম উদ্দিন ও একই গ্রামের মৃত এমাজউদ্দিন মিস্ত্রির ছেলে কাসেম মিয়া।
পুুলিশ জানায়, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার পাথাইলকান্দি চাইল্ডকেয়ার প্রি-ক্যাডেট স্কুল থেকে শেরপুরের গজনীতে পিকনিকে আসা একটি বাস পিকনিক শেষে যাবার পথে উপজেলার কুসুমহাটি এলাকায় পিছন থেকে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। ফলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শেরপুর-জামালপুর সড়কে প্রায় ঘন্টাব্যাপি যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com