1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবীতে বান্দরবানে অধ্যক্ষকে স্মারকলিপি প্রদান

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

বান্দরবান : বান্দরবানে সরকারি মহিলা কলেজে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে কলেজের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাজমুল হোসেন বাবলুর নেতৃত্বে মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়ার হাতে এই স্মারকলিপি তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা।
এসময় স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পাবর্ত্য অঞ্চলের পিছিয়ে পড়া মেয়েদের শিক্ষার আলো জ্বালাতে অগ্রণী ভূমিকা পালন করছে বান্দরবানের অন্যতম বিদ্যাপিঠ সরকারি মহিলা কলেজ। বিভিন্ন জাতীয় দিবসের কর্মসূচি যথাযথভাবে পালন করে আসছে কলেজের শিক্ষার্থীরা। কিন্তু দু:খের বিষয় যে, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কোন স্মৃতি বান্দরবানের অন্যতম এই বিদ্যাপিঠে নেই বললেই চলে। তাই তরুণ প্রজন্মের কাছে স্বাধীনতার মহানায়কের সঠিক ইতিহাস তুলে ধরা ও তার স্মৃতির প্রতি সম্মান জানাতে শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের দাবী জানান তারা। বান্দরবান জেলার বিভিন্ন দূর্গম অঞ্চলের হাজারো মেয়ে শিক্ষার্থী আবাসিক সুবিধা সম্বলিত এই কলেজে লেখাপড়া করে আসছে।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com