1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

বান্দরবানে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

বান্দরবান : বান্দরবানে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
বুধবার দুপরে শহরের বাস স্টেশন ও সদর উপজেলা রেইছা এলাকায় এই অভিযান চালানো হয়। চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী প্রকৌশলী মনোয়ারা বেগম উচ্ছেদ অভিযানের নেতৃত্বে দেন। অভিযানের সময় শহরের বাস স্টেশন এলাকায় হানিফ বাস কাউন্টার এবং কয়েকটি বিল বোর্ড ভেঙ্গে দেওয়া হয়। এর আগে সদর উপজেলার রেইছা এলাকাতেও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ।
অভিযান চলাকালে সাংবাদিকদের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সড়ক বিভাগের জায়গাতে কোনো অবৈধ স্থাপনা থাকতে পারবে না। সারা দেশে অবৈধ স্থাপনা অভিযানের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে হানিফ কাউন্টারের কর্তৃপক্ষ জানান, আমাদেরকে কোন আগাম নোটিশ দেওয়া হয়নি। আমরা যার কাছ থেকে ভাড়া নিয়েছি তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা আমাদেরকে জানায়নি।
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com