1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

শ্রীবরদীতে সাসটেইনাবিলিটি এন্ড ট্রানজিশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : আগামি দু’বছর কিভাবে প্রকল্প বাস্তবায়ন করলে জনকল্যাণকর হবে এরই পরিকল্পনার ওপর শেরপুরের শ্রীবরদীতে দুই দিনব্যাপী সাসটেইনাবিলিটি এন্ড ট্রানজিশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এপি মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত ওয়ার্কশপে অংশ গ্রহণ করেন প্রান্তিক সুবিধাভোগী, স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ, সরকারি ও বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ময়মনসিংহ এরিয়ার কর্মকর্তাগণ।
বুধবার সকালে এ ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর এপিসি ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন। এতে ট্রেইনার হিসেবে কর্মশালার সেশন পরিচালনা করেন ময়মনসিংহ রিজিওনাল মনিটর এন্ড ইভালেনস কো-অর্ডিনেটর বিশ্বজিৎ কুমার সাহা।
এসময় দুই দিনব্যাপী ওয়ার্কশপের নানা দিক তুলে বক্তব্য রাখেন- ময়মনসিংহ রিজিওনাল ফিল্ড ডিরেক্টর সাগর মারান্ডি, শ্রীবরদী-ঝিনাইগাতী এপি ম্যানেজার সাগর ডি কস্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, সিংগবরুণা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু।
এসময় শ্রীবরদী এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল, প্রোগ্রাম অফিসার হারুন-অর-রশিদ, প্রোগ্রাম অীফসার জনপল স্কু, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাং সাং, বিংস প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিশিম সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধি, এপি ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কমিটির সদস্য, গন্যমাণ্য ব্যক্তিবর্গ, এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com