1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্রীবরদীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় মদসহ একজন গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে প্রায় ১৬ কেজি গাঁজা ও ২ বোতল ভারতীয় মদসহ বুধবার দিবাগত রাতে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত নূর ইসলাম ওরফে বদর (৪৫) উপজেলার সীমান্তবর্তী ঝুলগাঁও উত্তরপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে এগারোটার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ নূর ইসলাম ওরফে বদরের বাড়িতে অভিযান চালায়। এসময় বদরের বাড়ি থেকে ১৫ কেজি ৮শ গ্রাম গাঁজা ও ২ বোতল অফিসার্স চয়েজ ব্র্যান্ডের ভারতীয় মদসহ বদরকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com