1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

ভোজ্যতেলের দাম বাড়বে কিনা সিদ্ধান্ত ১৫ দিন পর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : ভোজ্যতেলের দাম আপাতত বাড়ছে না। আগামী ১৫ দিন পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ব্যবসায়ীরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে দাম কিছুটা বাড়িয়েছিল। তাদেরকে অনুরোধ করেছি একটু সময় দিতে। আগামী ১৫ দিন পর আন্তর্জাতিক বাজার ও শুল্ক কাঠামোসহ সব কিছু বিবেচনায় নিয়ে যৌক্তিক দাম নির্ধারণ করা হবে।

মন্ত্রী বলেন, ১৫ দিন পর যদি আন্তর্জাতিক বাজারে দাম কমে তাহলে সেটা অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। আর যদি দাম বাড়ে তাহলে সেটাও পর্যালোচনা করব। সবকিছু বিবেচনায় নিয়ে দামের বিষয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ১৫ দিনে আমরা মাঠপর্যায়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করব। ভোজ্যতেলের ওপর সব ধরনের শুল্ক কাঠামো আবারও খতিয়ে দেখব। এরপর আবার ব্যবসায়ীদের নিয়ে বসব। সেখানে নতুন করে পর্যালোচনার পর ভোজ্যতেলের নতুন দাম জানানো হবে।

আগামী রমজান মাসে বাজারে ভোজ্যতেলের দাম যেন স্থিতিশীল থাকে সে ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com