1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

করোনাভাইরাসে ইরানে দ্রুত বাড়ছে মৃতের সংখ্যা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ২৪ ঘন্টা না পেরুতেই ইরানে করোনাভাইরাসে আরো আট জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছিল, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত কয়েক দিনে ২৬ জনের মৃ্ত্যু হয়েছে। ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪৫ জনে পৌঁছেছে।

শুক্রবার বিকেলেই মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘন্টার মধ্যে মৃতের সংখ্যা আট জন বেড়ে ৩৪ এ দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৮৮ জনে পৌঁছেছে।

এদিকে ভ্যাটিকানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রথম রাষ্ট্রদূত হাদি খসরুশাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি দেশটির কোম শহরের একজন আলোচিত ব্যক্তি ছিলেন।

অপরদিকে, দেশটির পার্লামেন্টের চার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পার্লামেন্টারি প্রেসিডিয়াম কমিটির সদস্য মোহাম্মদ আলি ভাকিলি। শুক্রবার এক টুইটে তিনি এ তথ্য জানিয়েছেন। এদের মধ্যে সাত ভাইস প্রেসিডেন্টের অন্যতম মাসুমাহ এবতেকার রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com