1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

কলাপাড়ায় একযুগ পর ছাত্রলীগের ৩ কমিটি গঠন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় উপজেলা, পৌর ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ শাখা ছাত্রলীগের কমিটি এক যুগেরও বেশি সময় পরে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গঠন করা হয়েছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান শিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভূঁইযার স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কলাপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে নাজমুল হক হাওলাদারকে সভাপতি এবং ফয়জুল ইসলাম আশিক তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও বিভিন্ন নেতা নির্বাচিত করা হয়।
এছাড়া কলাপাড়া পৌর শহর শাখা ছাত্রলীগের কমিটিতে আসাদুজ্জামান শুভকে সভাপতি ও জুয়েল রানাকে সাধারণ সম্পাদক করা হয়।
অপরদিকে কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্রলীগের কমিটিতে আসাদুজ্জামান হিরণকে সভাপতি এবং হাসানুজ্জামান অমি গাজীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com