1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

পায়রাবন্দরের পাশে বেড়িবাঁধ ও বনাঞ্চল কাটার অভিযোগে ৫জন গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পায়রা বন্দর থেকে মাত্র আধা কিলোমিটার উত্তরে বেড়ি বাঁধের স্লোপ ও ম্যানগ্রোভ বনাঞ্চল উজার করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগ যৌথঅভিযান চালিয়ে মাটি কাটার বেকু মেশিনসহ তাদের গ্রেফতার করা হয়। স্থানীয়দের অভিযোগ, এমএম বিল্ডার্স পায়রা বন্দরের পাশে কিছু জমি ক্রয় করলেও তাদের দখলে থাকা অধিকাংশ জমি সরকারি।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের সহকারি রাজস্ব কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, পায়রাবন্দর সংলগ্ন মূল বেড়ি বাঁধের স্লোপ কেটে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্সের প্রতিনিধিরা মাটি কাটছে- এমন অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা দেখতে পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে অবহিত করেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান ঘটনাস্থলে এসে বেড়িবাঁধ ও বনাঞ্চল ধ্বংস করার অভিযোগে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আব্দুল সালাম জানান, তাদের প্রায় পাঁচ একর ম্যানগ্রোভ বনাঞ্চল উজাড় করে ফেলেছে। কিছু কাটা গাছ পাশ্ববর্তী স্লইস ও রাস্তার পাশ থেকে উদ্ধার করলেও অধিকাংশ গাছ বিক্রি করে ফেলেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থলে উপস্থিত পাঁচজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, পায়রা বন্দর সংলগ্ন বেড়িবাঁধ ও বনাঞ্চল কাটার অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী কুমার স্বস্তিক বাদী হয়ে মজিবুর রহমান, রফিকুল ইসলাম, রুহুল আমিন গাজী, মহিদুল হক ও আল আমিনকে আসামী করে এজাহার দাখিল করেছেন কলাপাড়া থানায়।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com