1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

দক্ষিণ আফ্রিকায় অপহৃত ১০ বাংলাদেশি উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

প্রবাসের ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় অপহৃত ১০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন ৩৯ বছরের এক পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম নিউজ টুয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে।

পুলিশের মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল রবার্ট নেতশিউন্দা জানান, গত ২৬ জানুয়ারি ১০ বাংলাদেশি মুসিনিয়া এলাকা থেকে এনওয়ান মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি গাড়ি এসে তাদের গতিরোধ করে।

তিনি বলেন, ‘তাদেরকে আরেকটি গাড়িতে তোলা হয় এবং পিটার মোকাবা স্টেডিয়ামের কাছে পোলোকওয়ানে নিয়ে যাওয়ার পর সন্দেহভাজন অপহরণকারীর হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, অপহৃতদের স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ চেয়েছে অপহরণকারী।’

পুলিশ জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি সন্দেহভাজন অপহরণকারী পাকিস্তানি নাগরিক দিলপাজির আজিমকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com