1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী বকশিগঞ্জ সীমান্তে বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু সবকিছুতেই বিরোধিতা, এই কালচার সমর্থন করি না: সংসদে জামায়াত আমির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী কুমিল্লায় রেস্টুরেন্টে কন্যাশিশু রেখে চলে গেল বিদেশি পরিবার দেশে ফিরেই মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ৬ মাস পর খুললো পাগলা মসজিদের দানবাক্স, পাওয়া গেল ৪৩ বস্তা টাকা

শেরপুর একুশে বইমেলায় সববয়সী পাঠকের পছন্দ ‘কসমিক লাইফ’

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২০

শেরপুর : শেরপুর ডিসি উদ্যানে অমর একুশে বইমেলায় চমক সৃষ্টি করেছে কর্ণেল মো. রাব্বি আহসানের লেখা ‘কসমিক লাইফ’ বই। ঢাকা একুশে বইমেলা থেকে শুরু করে শেরপুরের বইমেলায় সববয়সী পাঠকের মধ্যে ইতিমধ্যেই বইটি স্থান করে নিয়েছে।
‘কসমিক লাইফ’ বইটি কর্নেল মো. রাব্বি আহসানের লেখার জগতে প্রথম প্রয়াস। যা আত্মোন্নয়নমূলক ও অনুপ্রেরণামূলক জীবনদর্শনের এক অসাধারণ প্রতিচ্ছবি। মানব জীবনের আবশ্যিক প্রতিটি অলিগলি লেখক গভীরভাবে স্পর্শ করেছেন। তবে সার্বিক ভালোবাসার ক্ষেত্রে লেখক নিজেকে সীমিত রেখে শুধু নিজেকে ভালোবাসার ওপর গুরুত্বারোপ করেছেন। বইটি অনেকটাই ডেল কার্নেগির বইয়ের মতোই। আবার কখনো মনে হবে ড. লুৎফর রহমানের লেখা পড়ছি। বইটিতে জীবনের সাধারণ কথাগুলোই গল্প, বাণী, যুক্তি ও উদাহরণসহ অসাধারণভাবে উপস্থাপন করেছেন লেখক। সামরিক শৃঙ্খলার লেখক তাঁর বইতে সমস্ত পৃথিবীর, সব ধর্মের এবং সবসময়ের উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেক মানবের মধ্যেই যেন একেকটি ছায়া মহাবিশ্বের চলাচল। মানবের সেই অলৌকিক আধার ও অসাধারণ সক্ষমতার আকর এই বইটি।
প্রত্যেক মানব যেন ‘জীবন’ যাপন করতে শেখে ও তার অশেষ সক্ষমতাকে, সম্ভাবনাকে বুঝতে পারে। মহাবিশ্বের পার্থিব-অপার্থিবের সম্বন্বয়ে মহাজাগতিক এক অনন্য জীবনদর্শনের নির্যাস থেকেই হয়তো ‘কসমিক লাইফ’ বইটির নাম দেওয়া হয়েছে। বইটি শেরপুর ডিসি উদ্যান চত্বরে আয়োজিত বইমেলায় আহাম্মদিয়া লাইব্রেরী, এমদাদিয়া লাইব্রেরী ও ইসলামিয়া লাইব্রেরী স্টলে ৩০০ টাকায় পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে আহসান পাবলিকেশন্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com