1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

দিপককে নিয়ে চার দলের টানাটানি, বিক্রি হলেন ১৪ কোটিতে

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

স্পোর্টস ডেস্ক : আইপিএলে বরাবরই পেসারদের চাহিদা থাকে তুঙ্গে। আর সেই পেসার যদি হন ভারতীয়, তাহলে তো কথাই নেই। ফ্রাঞ্চাইজিগুলো রীতিমত ঝাঁপিয়ে পড়ে তার জন্য।

ডানহাতি মিডিয়াম পেসার দিপক চাহার নিজেকে সৌভাগ্যবান ভাবতেই পারেন। কারণ, পেস বোলিংয়ের পাশাপাশি তিনি যে ব্যাটিংয়ের শেষ দিকে এসে টুকটাক অবদান রাখতে পারেন, তার জন্য তার চাহিদা তৈরি হয়েছে আকাশছোঁয়া।

আইপিএলের মেগা নিলামে তাই তাকে নিয়ে তুমুল টানাটানি। ভিত্তিমূল্য ২ কোটি রুপি। তাকে কেনার জন্য রীতিমত যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল চারটি ফ্রাঞ্চাইজি। শুরুতে লড়াই চলছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। পরে তাকে কেনার লড়াইয়ে যোগ দেয় চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস।

শেষ পর্যন্ত বাকি তিন ফ্রাঞ্চাইজিকে হারিয়ে ১৪ কোটি রুপিতে দিপক চাহারকে কিনে নিলো চেন্নাই সুপার কিংস। দিপক আবারও ফিরে গেলেন চেন্নাইতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com