1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে যাজকীয় জুবিলী উদযাপন

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : ফাদার ফিদেলিস নেংমিনজা’র যাজকীয় জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘যাজকীয় জুবিলী’ উদযাপন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

গত বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত উপজেলার ডালুকোনা পাহাড়ে ফাদার ফিদেলিস এর জন্মস্থানে খ্রীষ্টীয় ধর্মাবলম্বীদের নিয়ে এ উৎসব উদযাপন করা হয়।

এ উপলক্ষে ডালুকোনার অনুষ্ঠানস্থল তোরণ, বেলুন ও নানা রঙের ফুলসহ বিভিন্ন সরঞ্জামে সুসজ্জিত করা হয়। বৃহস্পতিবার রাতে প্রার্থনা দিয়ে শুরু হওয়া জুবিলী উদযাপনে ধর্মীয় উৎসব, সংবর্ধনা, ফাদার ফিদেলিস নেংমিনজা’র আত্মজীবনী তুলে ধরে রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বারমারী ধর্মপল্লীর পাল পুরোহীত ফাদার তরুণ বনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ ধর্মপ্রদেশের পুরোহিত বিশপ পনেন পল কুবি সিএসসি, নটরডেম কলেজ ময়মনসিংহ শাখার অধ্যক্ষ ফাদার তাডিউস হেমব্রম, ফাদার সিমন হাচ্চা, ফাদার পাওয়েল, ফাদার মনিন্দ্র এম চিরানসহ ময়মনসিংহ খ্রীষ্টীয় ধর্মপ্রদেশের বিভিন্ন উপাসনালয়ের পুরোহীত ও খ্রীষ্টান ধর্মাবলম্বীরা অংশ নেন।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মি. লুইস নেংমিনজা জানান, তার সহোদর ফাদার ফিদেলিস নেংমিনজা খ্রীষ্ট ধর্মের যাজক হিসেবে ২৫ বছর পূর্ণ করেছেন। বর্তমান দূর্গাপুর উপজেলার রানীখং খ্রীষ্টান মিশনে পাল পুরোহীত হিসেবে দায়িত্ব পালন করছেন। এ উপলক্ষে যাজকীয় জুবিলী উদযাপন করা হয়। যাজকীয় জুবিলী উদযাপনে শত শত খ্রীষ্টভক্ত এ উৎসবে অংশ নেন। দুইদিন ব্যাপী ডালুকোনা পাহাড়ে চলে উৎসবের আমেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com