1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

হালুয়াঘাটে ট্রাক-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

  • আপডেট টাইম :: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে বেপরোয়া কয়লা বুঝায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ ফ্রেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে (হালুয়াঘাট-ময়মনসিংহ) মহাসড়কের দর্শারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম নজরুল ইসলাম (৫৫)। সে উপজেলার মনিকুড়া গ্রামের মৃত আছর উদ্দিনের পুত্র। এ ঘটনায় গুরুতর আহতরা হলেন, উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আফসর আলী (৬৫) ও উত্তর বাজার এলাকার মোসলেম উদ্দিনের স্ত্রী খুকুমনি (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধারা বাজার থেকে ২ জন যাত্রী নিয়ে অটোরিকশাটি হালুয়াঘাট পৌর শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। পড়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক নজরুল ইসলাম’কে মৃত ঘোষনা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আহত খুকুমনির অবস্থা আশংকাজনক বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ঘটনার পরই আমরা ট্রাকটিকে আটক করি। তবে ড্রাইভার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com