1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

মাছের ঘের দখলের ঘটনায় পটুয়াখালীতে এমপি মহিবুর রহমানের পক্ষে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কাউয়ার চর এলাকায় মাছের ঘের দখলের চেষ্টা নিয়ে একটি মহল পটুয়াখালী-৪, আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিবকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারসহ তার ব্যক্তিগত সহকারী তরিকুলকে হয়রানির উদ্যেশে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ধুলাসর ইউনিয়ন আওয়ামী লীগ।
শনিবার বেলা ১১টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউনুস মিয়া।
লিখিত বক্তব্যে ইউনুস মিয়া বলেন, কাউয়ার চর এলাকায় ৬০ একর জমিতে মাছের ঘেরটি ৩০ জন এসএ মালিকানাধীন ব্যক্তি সমন্বিতভাবে দীর্ঘদিন মাছ চাষ করে আসছে। ২০০৯ সালে স্থানীয় মাহবুবুর রহমান, মশিউর রহমান গং সন্ত্রাসী হামলা চালিয়ে অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা চালায়। ওই সময় ঘেরের বেশ কয়েকজন মলিক গুরুতর জখম হয়। পরে জিআর-৫৯/২০০৯ মামলা দায়ের হলে মাহবুবুর রহমান ও মশিউর রহমান গং-এর মুচলেকা ও অঙ্গীকারের মাধ্যমে মামলাটি প্রত্যাহার কার হয়।
লিখিত বক্তবে তিনি আরো বলেন, এরপর থেকে মুল মালিকগন নির্বিঘেœ মাছ চাষ করে আসছিল। কিন্তু ২৭ ফেব্রুয়ারি রাতে মাহবুবুর রহমান, মশিউর রহমান, নূরবাহাদুরসহ প্রায় ১৫ জনের সন্ত্রসী দল হামলা চালিয়ে পারভেজ, মিন্টু, নুরু ইসলামসহ চার থেকে পাঁচ জনকে গুরুতর জখম করে। ঘের দখলের সাথে জড়িত মহলটি এ ঘটনায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিবকে জড়িয়ে অসত্য তথ্য প্রচার করেছে। অর্নাস শেষ বর্ষের পরীক্ষার জন্য তার ব্যক্তিগত সহকারী তরিকুল পটুয়াখালীতে অবস্থান করলেও ঘটনার সময় উপস্থিত ছিলেন উল্লেখ করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মিথ্যা মামলা প্রত্যাহার ও সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবী জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি, চাকামইয়া ইউপি সদস্য রফিকসহ অওয়ামী লীগ, ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মাহাবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একসনা লিজ নিয়ে পাঁচ বছরের চুক্তিতে মাছ চাষ করে আসছি। ক্ষমতার দাপট দেখিয়ে ঘেরটি দখলের উদ্দ্যেশে হামলা চালিয়ে আমার তিন ছেলে নূর বাহাদর, জুয়েল রানা, সোহেল ও ছোট ভাই হেলালকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তারা বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, হামলার সময় এমপির এপিএস তরিকুল ঘটনাস্থলে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়েছে।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com