1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে প্রেসক্লাব এর উৎসবমুখর নির্বাচন: সভাপতি সোহেল সম্পাদক মনির

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় প্রেসক্লাব এর নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত এ কমিটির সভাপতি হয়েছেন প্রথম আলো প্রতিনিধি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সময়ের আলো’র জেলা প্রতিনিধি এবং বাংলার কাগজ প্রকাশক-সম্পাদক মনিরুল ইসলাম মনির।

বিকেলে বিদায়ী কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব এমএ হাকাম হীরার সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশন সম্পন্ন হয়। এরপর সাধারণ অধিবেশনে নবগঠিত উর্ধতন পরিষদ ও নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার এবং গোপাল চন্দ্র সরকারের পরিচালনায় নির্বাচনী কার্যক্রম শুরু হয়। যথাক্রমে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, সহসভাপতি পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দুইজন এবং অন্যান্য পদে একজন করে প্রার্থী হন।

পরে গোপন ব্যালটের মাধ্যমে ২০ ভোট পেয়ে আব্দুল মান্নান সোহেল সভাপতি নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি লাল মোহাম্মদ শাহজাহান পেয়েছেন ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৫ ভোট পেয়ে মনিরুল ইসলাম মনির নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু পেয়েছেন ৮ ভোট। অন্য প্রার্থী বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি সাইফুল ইসলাম পেয়েছেন ৫ ভোট।

এছাড়াও অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, অর্থ সম্পাদক আল হেলাল, সাংগঠনিক সম্পাদক আবু জাফর, দফতর ও প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ এবং কল্যাণ তহবিল সম্পাদক এম সুরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুঞ্জুরুল আহসান মুঞ্জু। কার্যকরী পরিষদের তিন সদস্য উর্ধতন পরিষদ কর্তৃক পরবর্তী সময়ে মনোনীত করা হবে।

নির্বাচনে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, পৌর মেয়র আবুৃ বক্কর সিদ্দিক, শেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সম্পাদক মেরাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, নকলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাদা স্বপন, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুলসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com