1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ফলাফলে এবারো শীর্ষে কুতিকুড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতিকুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ২০২১ সালের এইচ এস সি পরীক্ষার ফলাফলে বরাবরের মতো এবারো শীর্ষস্থান ধরে রেখেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. এস এম মুনজুরুল হান্নান খান’র নিজ হাতে গড়া এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিগত কয়েক বছর ধরে সুনামের সাথে উপজেলায় তাদের শিক্ষা কার্যক্রমের সাফল্য ধরে রেখেছে।
শিক্ষার্থীদের এমন সাফল্যে কলেজের ছাত্র/ছাত্রী ও শিক্ষকমন্ডলীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি সাবেক অতিরিক্ত সচিব ড. এস এম মুনজুরুল হান্নান খান।

এ বিষয়ে তিনি বলেন, আমার স্বপ্ন ছিলো এই এলাকার পিছিয়ে পড়া জনগুষ্ঠির মাঝে শিক্ষার আলো পৌছে দেওয়া। সে ভাবনা থেকেই আমি এই এলাকায় একটি কলেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করি। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্ঠায় বর্তমানে কলেজটি উপজেলায় ফলাফলে শীর্ষে রয়েছে। আমি এজন্য কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। আমি আশাকরি কলেজটি এই সুনাম অব্যাহত রাখবে। পাশাপাশি সরকারের কাছে দাবী থাকবে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো ফলাফল করবে তাদের বিশেষভাবে বরাদ্ধ দিলে শিক্ষক ও শিক্ষার্থীরা আরো উৎসাহিত হবে।

কলেজ সূত্রে জানা যায়, এবারের এইচ এস সি পরীক্ষায় মোট ১৪৮ জনের মধ্যে ১৩৯ জন ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন ১৫ জন। যা কারিগরি শাখায় উপজেলার সর্বোচ্চ ফলাফল।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত মজুমদার বলেন, করোনা পরিস্থিতির কারণে আমরা যতটুকু সম্ভব বিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান করিয়েছি। কলেজ প্রায়ই বন্ধ থাকলেও শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করছে কিনা তার খোঁজ খবর নিয়েছি। শিক্ষার্থীদের আগ্রহ ও আমাদের শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্ঠার কারণে আমরা এবারো উপজেলায় ফলাফলে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছি। আমাদের কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ড. এস এম মনজুরুল হান্নান খান স্যার নিয়মিত খোঁজ খবর নিয়েছেন। আমরা আশা করি আমাদের এই কলেজটি ভবিষ্যতেও এই সাফল্য ধরে রাখবে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. এস এম মুনজুরুল হান্নান খান ২০০৩ সালে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের কুতিকুড়া গ্রামে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। উনার একান্ত প্রচেষ্ঠায় ২০০৫ সালে কলেজটিতে কৃষি ডিপ্লোমা শাখা চালু হয়। ২০০৮ সালে কলেজটিতে এস এস সি ভোকেশনাল শাখা চালু করা হয়। ২০১০ সালে কলেজটির বিএম শাখা ও ২০২০ সালে কৃষি ডিপ্লোমা শাখাটি এমপিও ভুক্ত হয়। কলেজটিতে বর্তমানে চারতলা নতুন ভবনের কাজ চলমান শেষ পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com