1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীর নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যগণ শপথ গ্রহণ করেছেন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান, জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ হচ্ছেন- ঝিনাইগাতী সদর ইউনিয়নের  মো. শাহাদাত হোসেন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. রুকুনজ্জামান ও শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তোফায়েল আহমেদ, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ এএসএম ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শানিয়াজ্জামান তালুকদার, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা পারভীন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদিন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিন বিকেল ৪ ঘটিকায় পৃথকভাবে শ্রীবরদী উপজেলার ১টি ও ঝিনাইগাতী উপজেলার ৭ ইউনিয়নের নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদেরর শপথ বাক্য পাঠ করান, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা পারভীন ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা (অ: দা:) সাইফুল ইসলাম এর উপস্থাপনায় ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত শপথ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএমএ ওয়ারেজ নাইম,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদীন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, জেলা পরিষদের সদস্য রুপালী, মুক্তিযোদ্ধাদের পক্ষে ডেপুটি কমান্ডার শামছুল হক, ইউপি চেয়ারম্যানদের পক্ষে মোজাম্মেল হক,সাধারণ সদস্যেদের পক্ষে  জাহিদুল হক মনির, সংরক্ষিত মহিলা সদস্যেদের পক্ষে জোস্না বেগম প্রমুখ।
এসময় নির্বাচিত ৭ ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com