1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। গত সোমবার রাতে ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের মৃগালী নামক স্থানে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।

জানা যায়, পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার ভাটিসাভার গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোজাম্মেল হক(৩২) সিএনজি নিয়ে সোমবার সকালে বের হন। ওই দিন রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতে থাকে।

এদিকে মঙ্গলবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের মৃগালী নামক স্থান থেকে মোজাম্মেলের লাশ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে সনাক্ত করে। পরিবারের ধারণা মোজাম্মেলকে হত্যা করে তার সিএনজি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com