1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

‘শোক সংবাদ’ এর ফেরিওয়ালা ফকির আলী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : ‘একটি শোক সংবাদ’ এই সংবাদটি মাইকে বাজলেই সবাই উৎকীর্ণ হয়ে থাকেন। কে যে মারা গেল? কোন অভাগা-অভাগিনীর প্রাণপ্রিয়জন এই ধরাধাম থেকে বিদায় নিল? মর্মান্তিক এই খবরটি সবার কাছে আগে মাইকে পৌঁছে দেন ফকির আলী।
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভাধীন পশ্চিম গৌরীপাড়ার গড় ইসলামপুরের মো. নুরুল ইসলাম ফকির আলী (৬১)।  ফকির আলী নামেই সবাই চেনেন। দরাজ গলার এই শোক সংবাদ শোনার জন্য অনেকে প্রস্তুত থাকেন না। কিন্তু নিয়তির নির্মমতায় কোন কোন দিন যখন ২/৪টি শোক-সংবাদ মাইকে প্রচার হয়, তখন অনেকেই যেন এই ফকির আলীকে নতুন নামে আবিষ্কার করেন। বলেন, ফকির আলীর আজ গুরুত্ব বেড়ে গেছে।
কথা হয় ফকির আলীর সাথে। জানান, ১৯৭৫ সাল থেকে  রিক্সায় যাত্রী টানেন। আশির দশকের পর থেকেই এই মৃত্যুর মাইকিং করে আসছেন। এখন গুরুত্ব বেড়ে গেছে। সবদিন খোঁজ না হলেও আবার কোনো কোনো দিন ৩/৪টির বেশি হলে সময় মেইনটেইন করে মাইকিং করেন।
ভাড়া নির্ধারণ কীভাবে করেন তার উত্তরে বলেন, এটি একটি মানবিক কাজ। কখনো ভাড়া ঠিক করি না। কাজ শেষে যে যার ইচ্ছেমতো এখন ৭ শ’ থেকে হাজার ১২ শ’ টাকা দিয়ে থাকেন।  কেউ কেউ সপ্তাহ, দুই সপ্তাহ পার করেও টাকা দেন। মাসে ১৫/ ২০টি করে মাইকিং করা হয়। মাসে গড় ১৭ টি হিসেবে ৪১ বছরে প্রায় সাড়ে আট হাজার মৃত ব্যক্তির মাইকিং করেছেন।
এ পেশা থেকেই তার সংসার চলে না। নিমতলা মোড় তার আসল ঠিকানা। সবাই জানে এই ফকির আলীকে কোথায় পাওয়া যায়। তবে সব মাইকের দোকানে তার মোবাইল নম্বর দেয়া আছে। যখন মাইকিংয়ের কাজ থাকে না তখন রিক্সায় ভাড়া খাটেন। তবে দিন-রাতের বেশিরভাগ সময়ে তাকে তটস্থ থাকতে হয়, কখন মৃত্যুর খবর আসে ! গরমের শেষে এবং শীতের শেষে মৃত্যুর সংবাদ বেশি হয় বলেও তিনি জানান।
মাইকিং করতে মাইক এবং একটি রিক্সা ভাড়া করে নিতে হয়। সেই সাথে স্ত্রী ১ ছেলে ২ মেয়ের সংসার চলার মতো খরচ লাগে। যদি কেউ মাইক অথবা রিক্সা দিয়ে সহযোগিতা করতো তাহলে আমি কমটাকায়, স্বাচ্ছন্দে, সময়মতো এই মানবিক কাজটি করতে পারতাম বলে জানালেন ফকির আলী ।
রিক্সাচালক নেজাম উদ্দিন, দ্বিজেন, বদরু, মতিয়ার জানান, আমরা একসাথেই রিক্সা চালাই। আমাদের আত্মীয় স্বজনদের মৃত্যুতে এই ফকির আলী মাইকিং করে থাকেন। কখনো টাকা নেন না।
ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল বলেন, ফকির আলী  ফুলবাড়ির দলমত নির্বিশেষে মৃত্যুর শোক সংবাদ পরিবেশন  করে আসছেন। এটি অত্যন্ত একটি ভালো কাজ। আমার সদিচ্ছা আছে।
ফুলবাড়ী পৌরসভার পৌর মেয়র মাহমুদ আলম লিটন বলেন, দুঃসময়ে দূরবর্তী মানুষকে ডাকা নিঃসন্দেহে উত্তম কাজ। ফকির আলী সে কাজটি করেন। আমার বাপ দাদা ভাইয়ের মৃত্যুতে তিনিই মাইকিং করেছেন। আমিও তার পাশে থাকবো।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিন বলেন, এ ধরনের মৃত্যু সংবাদ ফকিরআলী পরিবেশন করে আসছেন দীর্ঘদিন ধরে । নিশ্চয়ই এটি মহতী উদ্যোগ। এই উদ্যোগে শরিক হওয়া প্রয়োজন।
ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, ছোট থেকেই শুনে আসছি মৃত্যুসংবাদ মাইকিং করেন ফকির আলী। এ মানবিক কাজ করার জন্য তাকে সহযোগিতা করা দরকার। বিষয়টি ভাবনায় আনার জন্য সাংবাদিককে ধন্যবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com