
নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডে নিকাহ রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত হয়েছেন ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল মোতালেব। ফলে এখন থেকে তিনি পৌরসভার ৬টি ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করবেন।
সূত্র জানায়, শহরের ১, ২ ও ৩নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মজিবুল হক এর মৃত্যুজনিত কারণে ওই তিনটি ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রারের পদটি শূন্য হয়। ফলে শূন্য ওই পদে নিকাহ রেজিস্ট্রার হিসেবে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার এন্ড ডিভোর্স (রেজিস্ট্রেশন) বিধিমালা ২০০৯ এর বিধি ৬ (১০) মোতাবেক পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ীভাবে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয় কাজী আব্দুল মোতালেবকে।
শেরপুর জেলা রেজিস্ট্রার মোঃ হেলাল উদ্দিন গত ৯ ফেব্রুয়ারি আদেশটিতে স্বাক্ষর করে পত্র জারি করেন।