1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৃষক লীগের ভুয়া তালিকা দিয়ে বিভ্রান্তি করায় সংবাদ সম্মেলন বিদ্বেষমুক্ত সমাজ গড়তে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা যুবদল নেতার বাড়িতে মিললো সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত প্রায় ২০ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নালিতাবাড়ীতে ‘আমরা ৯৩’ নব নির্বাচিত কমিটির অভিষেক

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : “এসো মিলি প্রাণের উৎসবে” এ শ্লোগানকে সামনে রেখে ‘আমরা ৯৩’ এর নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী শহরের সাহাপাড়াস্থ সেঁজুতি বিদ্যানিকেতন প্রাঙ্গনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

বিদায়ী কমিটির সভাপতি শেরপুর সরকারী ভিক্টোরিয়া একাডেমির শিক্ষক কামরুল হাসান রিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন গালিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আব্দুল হান্নান, নব নির্বাচিত কমিটির সভাপতি ফরিদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক খাদেমুল বাশার এবং অতিথি সেঁজুতি বিদ্যানিকেতনের অধ্যক্ষ মুনীরুজ্জামান।

পরে সৃজন তাপসীর কণ্ঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দুবাই ফাস্টফুড এবং দুবাই বোরখা হাউজের সৌজন্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, প্রতি বছরের ডিসেম্বরে এক বছরের জন্য ‘আমরা ৯৩’ এর নতুন কমিটি গঠন করা হয়। পরবর্তী বছরের জানুয়ারিতে নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়ে ‘আমরা ৯৩’ সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com