1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সোহাগপুর বিধবাপল্লীতে ‘সৌরজায়া স্মৃতিসৌধ’ এর ফলক উন্মোচন

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সোহাগপুর বিধবাপল্লীতে ‘সৌরজায়া’ স্মৃতিসৌধ এর ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ এ ফলক উন্মোচন করেন।

এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমদ, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, সহকারী কমিশনার (নেজারত) সাদিক আল শাফিন, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) সানাউল মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সংক্ষক্ষিপ্ত আলোচনা শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে বীর জায়াদের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার ভোজ্যতেল ও নুডুলস দেওয়া হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৩ শতাংশ জমির উপর প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ‘সৌরজায়া স্মৃতিসৌধ’।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুর গ্রামে পাকহানাদার বাহিনী তান্ডব চালিয়ে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে ১৮৭ জন পুরুষকে হত্যা করে। এ সময় ৬২ নারী বিধবা হন এবং তাদের মধ্যে ১৪ জন পাশবিক নির্যাতনের শিকার হন। এরপর থেকেই সোহাগপুর গ্রামটি বিধবাপল্লী নামে পরিচিতি লাভ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com