1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

সেচ সুবিধা বাড়াতে দশ কিলোমিটার খাল খনন

  • আপডেট টাইম :: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): পতিত জমিতে সেচ সুবিধা দিয়ে আবাদের আওতায় এনে কৃষিতে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রায় দশ কিলোমিটার খাল খনন করা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ীতে। স্থানীয় সাংসদ ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নামে বরাদ্দকৃত টিআর-কাবিটা’র অর্থায়নে উপজেলার বরুয়াজানি গ্রাম থেকে ভারত সীমান্তবর্তী তারানী গ্রাম পর্যন্ত এলাকাজুড়ে চলছে ‘ব্রজমালা’ নামে এ খাল খননের কাজ।

সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্যের নামে বরাদ্দকৃত টিআর (টেস্ট রিলিফ) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা) এ দুটি প্রকল্পের অর্থায়নে ‘ব্রজমালা খাল’ খননের উদ্যোগ নেওয়া হয়। বরুয়াজানি থেকে বিশগিরিপাড়া, রামচন্দ্রকুড়া, কালাকুমা ও তারানী গ্রামের বুকচিরে সর্ব উত্তরে ভারতঘেঁষা পাহাড়ি নদী ভোগাই পর্যন্ত প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে চলছে খাল খনন। একসময়ের ভরাট হয়ে যাওয়া ‘ব্রজমালা খাল’ পুনখননের মাধ্যমে শুস্ক মৌসুমে পানি সঙ্কট এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণে বিশেষ ভূমিকা রাখবে বলে আশায় বুক বেঁধেছেন স্থানীয় কৃষকরা। দুইটি আলাদা প্রকল্পের আওতায় প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় কম বাজেটে এত দীর্ঘ খাল খননও যেন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

অন্যদিকে খালটি খনন করে ভাটিতে বরুয়াজানি গ্রামের বুকচিরে বয়ে যাওয়া দর্শা নদী বা খালে সংযোগ দেওয়ার ফলে দর্শা খালে যৌবন ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরে ভারতের তুরা থেকে বয়ে আসা ভোগাই নদী থেকে সেচ পাম্পের মাধ্যমে পানি এনে তা ‘ব্রজমালা খালে’ ফেললে এ খালটি যেমন সচল হবে। তেমনি এ পানি ভাটিতে দর্শা খালে গিয়ে প্রবাহিত হয়ে দর্শার যৌবন ফিরিয়ে দেবে। ‘ব্রজমালা খাল’টি খননের ফলে উপজেলার কাকরকান্দি ও রামচন্দ্রকুড়া এ দুটি ইউনিয়নের অন্তত পাঁচ গ্রামের মানুষ সেচ সুবিধা পাবে। বিশেষ করে, কালাকুমা, রামচন্দ্রকুড়া, বিশগিরিপাড়া ও বরুয়াজানি এ চার গ্রামের কৃষক সেচ সুবিধার মাধ্যমে ধানসহ সবজি উৎপাদনে এ খালটি ব্যবহার করতে পারবেন।
অপেক্ষাকৃত উচু কালাকুমা, রামচন্দ্রকুড়া, বিশগিরিপাড়া ও বরুয়াজানি গ্রাম সবজি আবাদের জন্য উল্লেখযোগ্য এলাকা। খালটি খননের ফলে সেচ সুবিধা বঞ্চিত এসব গ্রামে সবজি আবাদের পরিমাণ বাড়বে বলে প্রত্যাশা কৃষি বিভাগ ও স্থানীয়দের। পাশাপাশি এলজিইডি’র মাধ্যমে খালটির দুই অংশে স্লুইচ গেইট বা জলকপাট নির্মাণ করে পানি ধরে রাখার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। এতে করে সেচ সুবিধার সাথে দেশীয় মাছের উৎপাদন বাড়লে পাহাড়ি এলাকায় মাছের যোগান আসবে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বিশগিরিপাড়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য মজিবর রহমান (৫৫) জানান, খালটি খননের ফলে আমাদের এলাকায় সেচ সুবিধা বাড়বে। ফলে সবজি আবাদ বৃদ্ধি পাবে। বাড়বে মাছের আবাদ। বিষয়টির সাথে একমত পোষণ করে স্থানীয় কৃষি বিভাগও বলছে, স্লুইচ গেইটের মাধ্যমে পানি ধরে রাখার ব্যবস্থা করা হলে সবজি আবাদে সেচ সুবিধা বৃদ্ধি পাবে।
তবে খালটি খনন করতে গিয়ে তারাণী গ্রামের বেশকিছু রেকর্ডীয় জমি খালের আওতায় আসায় কৃষকরা পুনর্বাসনের দাবী তুলেছেন। খালটি খননের সাথে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্র জানায়, বৃহৎ স্বার্থে খালটি খনন করা হচ্ছে। তদুপরি ক্ষতিগ্রস্থ কৃষকদের কথা মাথায় রেখে তাদের পুনর্বাসনের কথা ভেবে দেখা হচ্ছে।

এদিকে খালটির একেবারে উত্তরাংশে যেহেতু পানি ধারণ না করে সেচ পাম্পের মাধ্যমে প্রবাহ রাখা হবে। সে কারণে নদী থেকে ভাটিতে প্রায় ৪-৫শ মিটার খালে আন্ডারগ্রাউন্ড লাইন বা মাটির নিচে কালভার্ট স্থাপন করে সেচপাম্পের পানি সরবরাহ করলে ওই অংশের কৃষকদের জমির বিপরীতে ক্ষতিপূরণ বা পুনর্বাসনের প্রয়োজন পড়বে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com