1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

আজ শেরপুর সদর উপজেলা আ’লীগের সম্মেলন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
শেরপুর: দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন । ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চলছে শেষ মূহুর্তের মঞ্চ সজ্জা ও প্যান্ডেল নির্মান। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আয়োজিত সম্মেলন সফল ও সুন্দর করতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে সম্মেলনস্থল পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। তারা সম্মেলনের প্রস্তুতির বিষয়ে সার্বিক খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী, শেরপুর-২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন।
সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নুরুল আমিন ছানা’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com