রফিকুল ইসলাম, যশোর : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহি মহাকাল বিসিসি মোজাদ্দেদিয়া মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলী হোসেনের পৃষ্ঠপোষকতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।শিক্ষা উপকরণ হিসাবে শিশু থেকে ২য় শ্রেণির সকল শিক্ষার্থী এবং ৩য় থেকে বিদায়ী ১০ম শ্রেণি পর্যন্ত প্রথম ৫ জনসহ শতাধিক শিক্ষার্থীকে খাতা, কলম, পেনসিল, স্কেল, রাবার ও কাটার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণের ধারা অব্যাহত থাকবে বলে সভাপতি আলী হোসেন এপ্রতিবেদককে জানান।তিনি আরও বলেন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপহার তাদেরকে পাঠদানে আরও উৎসাহ জোগাবে বলে মন্তব্য করেন।
বুধবার (২৩ফেব্রুয়ারি) বেলা ১১টায় মাদরাসার অডিটোরিয়ামে শিক্ষার্থী সাজ্জাদুল ইসলামের কোরআন তেলাওয়াত ও জোসনা খাতুনের ইসলামি গান পরিবেশনের মাধ্যমে সুপার আব্দুল হক শিকদারের সভাপতিত্বে শিক্ষক আলতাফ হোসেনের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আলী হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য তোজাম্মেল হক, সহসুপার আবু তাহের, শিক্ষক প্রতিনিধি আমিনুর রহমান,সাংবাদিক আবুল হোসেন,অভিভাবক সদস্য আব্দুল কুদ্দুস গাজী।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি ডালিয়া বুলবুল, অভিভাবক সদস্য মাহফুজুর রহমান, ফিরোজ শিকদারসহ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।