1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

লক্ষ্মীপুরে মাকে পুড়িয়ে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে আমেনা বেগমকে (৬০) কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ঘাতক ছেলে রেদওয়ান হোসেন মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এতথ্য জানান রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আমেনা একই গ্রামের মৃত আকবর আলীর স্ত্রী।

ওসি এমদাদুল হক জানান, রাতে পারিবারিক বিরোধের জেরে মিলন তার মাকে কুপিয়ে আহত করে। পরে তিনি তার মাকে একটি কম্বলে পেঁচিয়ে তাতে আগুন ধরিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমেনা বেগমের লাশ উদ্ধার ও ঘাতক ছেলে মিলনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com