1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

আজারবাইজানে বাংলাদেশি ছাত্রী খুন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

প্রবাসের ডেস্ক : আজারবাইজানে রিয়া ইসলাম নামে এক বাংলাদেশি ছাত্রী রহস্যজনকভাবে খুন হয়েছেন। দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করতেন তিনি। গ্রামের বাড়ি রাজশাহীর পুঠিয়ার পৌর সদরের কাঁঠালবাড়িয়া এলাকায়।

নিহত রিয়ার বাবা আবু বকর জানান, অনেক শখ করে রিয়াকে পড়তে পাঠাই সেখানে। রিয়া আজারবাইজানের রাজধানী বাকুতে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করার পাশাপাশি একটি রেস্টুরেন্টে কাজ করতো।

তিনি বলেন, বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ওই দেশের গাঞ্জা শহরে খুন হয় রিয়া। ঘটনার দিন বিকেলে রিয়ার বড় ভাই আরমান আলীর মুঠোফোনে সেখান থেকে এ খবর এলে বিষয়টি জানতে পারি আমরা। তবে কি কারণে ও কীভাবে খুন হয় সে সম্পর্কে কিছু জানতে পারিনি।

তিনি আরও বলেন, আজারবাইজানে বাংলাদেশি দূতাবাস নেই। সেখানে ইরানি দূতাবাসের মাধ্যমে আমার মেয়ের মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com