1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশংসাপত্র বিতরণে বাণিজ্যের অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের প্রশংসাপত্রের নামে বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রতিটি প্রশংসা পত্রের জন্য নেয়া হচ্ছে ৪শ’ থেকে ৫শ’ টাকা।

জানা গেছে, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজন সাবেক প্রতিষ্ঠানের প্রশংসাপত্র। আর এই সুযোগে বাণিজ্য শুরু করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। প্রতিটি প্রশংসাপত্র পেতে কম পক্ষে ৪০০ টাকা দিতে হচ্ছে। অনেক অসহায় শিক্ষার্থীরা টাকা দিতে না পারায় দিনের পর দিন ঘুরেও প্রশংসাপত্র পাচ্ছে না।

উচাখিলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, তিন চার দিন ধরে প্রশংসাপত্র নেয়ার জন্য স্কুলের বারান্দায় ঘুরতেছি। কিন্তু আমাদেরকে প্রশংসাপত্র দিচ্ছে না। যারা টাকা দিতে পারছে তাদেরকে প্রশংসাপত্র দেয়া হয়েছে। শিক্ষকরা আমাদের জানিয়ে দিয়েছেন টাকা ছাড়া স্কুলের ধারে কাছে না আসতে। তারা বলেছেন বিনা টাকায় প্রশংসাপত্র হয় না।

সোহাগী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রিয়াদ জানান, দিন চার দিন টাকা ছাড়া স্কুলে গেছি। কিন্তু প্রশংসাপত্র দেয় নাই। শেষ পর্যন্ত কোন উপায় না পেয়ে ৫০০ টাকা দিয়ে প্রশংসাপত্র এনেছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, প্রশংসাপত্রের জন্য টাকা নেয়ার বিধান নেই। তবে অনেকেই খুশি হয়ে দিয়ে যায়, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু কাউকে আটকিয়ে টাকা রাখাটা অন্যায়।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালকরা বলেন, এটা তো সবসময় হয়ে আসছে। তবে সবাই তো দেয় না। গরীবদের ছাড় দেয়া হয়। আর আমরা এই টাকা স্কুলের কাজেই ব্যবহার করি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রশংসাপত্রের জন্য আলাদাভাবে অর্থ নেয়ার কোন সুযোগ নেই। যেহেতু অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com