1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে ৭০ ভাগ মানুষকে করোনার টিকা প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৭০ ভাগ মানুষকে করোনা প্রতিরোধে টিকা প্রদান সম্পন্ন হয়েছে। সাফল্যের সাথে টিকা আমদানি ও প্রদানর কারণে সারা দেশের ন্যায় ঈশ্বরগঞ্জে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশা সবত্র।

ঈশ্বরগঞ্জ উপজেলার ৭০ভাগ মানুষকে করোনা প্রতিরোধে টিকা প্রদান করা উপলক্ষে উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্তৃক উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ হাফিজা জেসমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ আব্দুস সত্তার সাবেক কমান্ডার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরিদ, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. নুরুল হুদা, প্রেসক্লাবের সভাপতি নীল কন্ঠ আইচ মজুমদার ও পৌরসভার কাউন্সিলবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি, গবেষক, বাংলা একাডেমির ও ভারতীয় সাহিত্য পরিষদের সদস্য নাজমা মমতাজ।

অনুষ্ঠানে বক্তারা উপজেলার ৭০ ভাগ মানুষকে করোনা প্রতিরোধে টিকা প্রদান করা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী হিরামতি, ক্ষুদে শিল্পী অরিত্রি মোদকসহ অন্যান্য শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com