1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

খুঁড়িয়ে চলছে নওয়াপাড়া টেলিফোন এক্সচেঞ্জ

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : যশোরের অভয়নগরে নওয়াপাড়া ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।  এক্সচেন্জটির জরাজীর্ণ অবস্থা বিরাজ করছে। স্মার্টফোন, মুঠোফোন, ব্রড ব্যান্ড বা ওয়াইফাই এর যুগে ধীরে ধীরে জৌলুস হারিয়ে ফেলেছে শিল্প ও বন্দর নগরীর নওয়াপাড়ার ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ।
এক সময়ের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম টেলিফোন এখন লোকসানী প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। ১৯৯৪ সালে শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়ায় দেশব্যাপী সরাসরি ডায়ালিং পদ্ধতির উদ্বোধন করেন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তরিকুল ইসলাম। প্রাথমিকভাবে বিটিসিএল এর নিয়ন্ত্রনাধীণ প্রতিষ্ঠানটিতে গ্রাহক সংখ্যা বাড়তে থাকলেও মোবাইল ফোনের যুগে ধীরে ধীরে গ্রাহক সংখ্যা কমার সাথে সাথে কমেছে কর্মকর্তা কর্মচারীদের সংখ্যাও। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ প্রতিষ্ঠানের কার্যক্রম। হাতেগোনা কয়েকটি সরকারী ও প্রাইভেট অফিস ছাড়া এখন আর কেউ এ প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করেন না।
অফিস প্রধান সামছুল আলম, লাইনম্যান নুরুল ইসলাম, গার্ড হবিবর রহমান, পিএ প্রতীলতা, টেকনিশিয়ান তহমিনা খাতুনসহ মোট ৫ জন আছেন এ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী। গত ২৪ ফেব্রুয়ারী বেলা ১১টায় নওয়াপাড়া পৌরসভার সম্মুখে অবস্থিত নওয়াপাড়া ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জে গিয়ে দেখা যায়, জনমানবশূন্য অফিসে ঝুলছে তালা। ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।
খোঁজ নিয়ে দেখা যায়, স্বপরিবারে অফিসের পিছনের কোয়ার্টারে থাকেন গার্ড হবিবর রহমান। তিনি ছাড়া উপস্থিত নেই অফিসের অন্য কর্মকর্তা কর্মচারীরা। যশোর খুলনা মহাসড়ক সংস্কারের সময় সমস্ত ক্যাবল নষ্ট হয়ে যায় এবং সেবা বন্ধ থাকে ২ বছরের ও বেশি। পরে নতুন ক্যাবলের মাধ্যমে এখন মাত্র ২৭০ জন গ্রাহককে এ টেলিফোন সেবা প্রদান করা হচ্ছে। যদিও এক সময় ১৩ থেকে ১৪ শত গ্রাহক টেলিফোন সেবা পেত এবং মাসিক ৯২ টাকা মিনিমাম চার্জ ও টেলিফোন টু টেলিফোন মিনিট প্রতি ৩০ পয়সা, টেলিফোন টু মোবাইল ভ্যাটসহ ৭৫ পয়সা খরচ হত বলে সুত্র জানায়।
এ ব্যাপারে বিস্তারিত জানতে কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক মোঃ শামছুল আলমের মুঠোফোনে বারবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com