1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

স্ত্রী-সন্তানের পর মারা গেলেন শহিদুল

  • আপডেট টাইম :: সোমবার, ২ মার্চ, ২০২০

ঢাকা: আগুনে পুড়ে ছেলে এ কে এম রুশদী, স্ত্রী জান্নাতুল ফেরদৌসীর পর মারা গেলেন শহিদুল কিরমানি।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাজধানীর দিলু রোডে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে এ নিয়ে পাঁচজনের মৃত্যু হলো।

হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল শহিদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদুল পুলিশ প্লাজায় ‘ভিআইভিপি এস্টেট ম্যানেজমেন্ট’ নামে একটি কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করতেন।

এর আগে গতকাল রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহিদুলের স্ত্রী জান্নাতুল। আগুনে তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। জান্নাতুল ফেরদৌস বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অর্থ বিভাগে কাজ করতেন।

২৭ ফেব্রুয়ারি ভোররাতে নিউ ইস্কাটনের দিলু রোডের আবাসিক এলাকার একটা পাঁচতলা ভবনে আগুন লাগে। আগুনে পুড়ে ওই দিন শহিদুলের ছেল রুশদীসহ তিনজন মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com