
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পানিতে ডুবে সোয়াইবা (৩) এবং তানহা (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সোয়াইবা বালিয়াতলী ইউনিয়নের বড়বালিয়াতলী গ্রামে নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে ওই গ্রামের ওবায়দুল হাসানের মেয়ে।
অপরদিকে গত শুক্রবার সন্ধ্যার দিকে পৌর শহরের চিংগড়িয়া এলাকায় তাহনা পুকুরে পড়ে ডুবে যায়। এসময় বাড়ির লোকজন পাশে বাড়িতে থাকায় সে এ দুর্ঘটনার শিকার হয়। পরে ভাসমান অবস্থায় নিজেদের পুকুর থেকে উদ্ধার করা হয় তাকে। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় তানহার। সে ওই এলাকার তানজিল মিয়ার মেয়ে।