1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

ইউক্রেন থেকে সীমান্ত পার হয়েছেন ৪২৮ বাংলাদেশি

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন থেকে ৪২৮ জন বাংলাদেশি সীমান্ত পার হয়েছেন। তাদের মধ্যে ৪০০ জন পোল্যান্ডে, হাঙ্গেরিতে ১৫ ও তিনজন রোমানিয়ায় রয়েছেন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) পোল্যান্ড, অস্ট্রিয়া ও রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, এ পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত পার হয়ে পোল্যান্ডে পৌঁছেছেন। তাদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রয়েছেন।

দূতাবাস ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) মাধ্যমে ইউক্রেনের ২৮ প্রবাসী নাগরিককে উদ্ধার ও দেশটির কারাগারে আটক বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার জন্যও কাজ করছে।

এরই মধ্যে প্রায় ১৫ বাংলাদেশি শিক্ষার্থী হাঙ্গেরিতে পৌঁছেছেন। তাদের এখন ভিয়েনা দূতাবাস দেখাশোনা করছে। কয়েক দিনের মধ্যে এই সংখ্যা আরও বাড়তে পারে। তারাও এখন বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।

এছাড়া এখন পর্যন্ত তিনজন বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করেছেন। তাদের দেখাশোনা করছে এখন বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস। দ্রুত আরও সাত বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করবে। বাংলাদেশ সরকার তাদের প্রত্যাবাসনে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রবাসী বাংলাদেশিদের তথ্য ও জরুরি যোগাযোগের জন্য কয়েকটি হটলাইন নম্বর দিয়েছে দূতাবাস।

মো. মাসুদুর রহমান: +48 739 527 722, মো. মাহবুবুর রহমান: +48 579 262 403, ফারহানা ইয়াসমিন: +48 690 282 561, বিলাল হোসেন: +48 739 634 125, মোহাম্মদ রব্বানী: +48 696 745 903

জরুরি নম্বরগুলো ছাড়াও প্রয়োজনে ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের ওয়ারশ দূতাবাসের কর্মকর্তা অনির্বাণ নিয়োগীর নম্বরে যোগাযোগের পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সম্প্রতি পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com