1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদকের আত্মহত্যা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে উপজেলার জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (৩২)।

রোববার ভোরে ময়মনসিংহ সদরের চরপাড়া মোড় এলাকায় অবস্থিত সরগরম হোটেলের ২য় তলায় আত্মহত্যা করেন।

জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরে ঋণে জর্জরিত ছিলেন। কিছু লোকের কাছে জাহাঙ্গীর নিজেও টাকা পেতেন। শনিবার দিবাগত রাতে জাহাঙ্গীর তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে ঈশ্বরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুর রহমান (রাসেল), কাকনহাটি গ্রামের হাছেন আলীর ছেলে কাঞ্চন মিয়া ও কাঞ্চন মিয়ার ছেলে মিলন, সুজন ও অন্তরকে তার মৃত্যুর জন্য দায়ী বলে উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে, রোববার ভোরের দিকে তিনি আত্মহত্যা করেছেন। ময়মনসিংহের সরগরম হোটেল থেকে পুলিশ জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে নিহতের এক আত্মীয় (স্ত্রীর ভাই) বাবুল মিয়া বলেন, জাহাঙ্গীর শারীরিকভাবে ভীষণ অসুস্থ ছিল। ব্যবসাও ভাল যাচ্ছিল না। জাহাঙ্গীর অনেকের কাছে টাকা পাওনা ছিল এবং তার কাছেও অনেকে টাকা পেতো। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তবে প্রকৃত ঘটনা সম্পর্কে পুলিশের তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া জানান, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com