1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোলে ওয়ান শুটারগানসহ সন্ত্রাসী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : বেনাপোলে একটি ওয়ান শুটারগান সহ চিহ্নিত সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ওরফে মহুরি ইব্রাহিমকে (২৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (২৭ ফেব্রুয়ারী) ভোর রাতে কাগজপুকুর বাজার এলাকা থেকে তাকে আটক করে ডিবি। আটক ইব্রাহিম বেনাপোল পোর্ট থানার উত্তর বারপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
ডিবি জানায়, শান্তি শৃংখলা রক্ষা, চুরি- ডাকাতি বন্ধ, মাদক চোরাকারবারি গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে জেলা ডিবির এসআই শাহীনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজারস্থ সাদাফ সাইদা সুপার মার্কেটের জনৈক সাজুর গাড়ী সার্ভিসিং সেন্টারের ভিতরে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান সহ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্ত অস্ত্র আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com