1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

প্রাথমিকের ক্লাস শুরু বুধবার, চলবে ২০ রমজান পর্যন্ত

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : আগামী বুধবার (২ মার্চ) থেকে শুরু হচ্ছে প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান। তবে প্রাক-প্রাথমিকের (প্লে, নার্সারি, কেজি) ক্লাস শুরু হবে দুই সপ্তাহ পর।

করোনার ক্ষতি পোষাতে প্রাথমিকের ক্লাস চলবে ২০ রমজান পর্যন্ত। ২১ রমজান থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। ঈদের ছুটি শেষে আবার যথারীতি ক্লাস শুরু হবে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, রোববার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০ রমজান পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে। এরপর ২১ রমজান থেকে ঈদের ছুটি শুরু হবে। ঈদের পর আবার আগের নিয়মে ক্লাস শুরু হবে।

মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, বুধবার থেকে প্রাথমিকে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম শুরু হলেও শিক্ষার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক। আর এ বিষয়টি অভিভাবকদের নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com