1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

ইলিয়াসের সঙ্গে দ্বন্দ্ব চরমে, গ্রেপ্তার হতে পারেন সুবহা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের দায়ের করা মামলায় যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসাইন সুবহা।

গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫, ২৬, ২৯, ৩৫ ধারায় মামলা করেছেন বলে নিশ্চিত করেছেন সুবহার স্বামী ইলিয়াস হোসাইন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি শাহ হুমায়রা সুবহা গত ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিয়াস হোসাইনকে নিয়ে বিভিন্ন মানহানিকর মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন এবং উল্টো স্বামী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে যাচ্ছেন।

এ বিষয় ইলিয়াস বলেন, ‘আমি দুই মাস চুপ ছিলাম। নিজের সম্মানের কথা ভেবে কিছু বলিনি। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ যে মিথ্যা তা সবার জানা প্রয়োজন। বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে আমার সম্মানহানি করা হয়েছে, তা সবাই দেখেছেন। তাই আইনের আশ্রয় নিলাম।’

গত বছরের ১ ডিসেম্বর সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনকে বিয়ে করেন সুবহা। বিয়ের ১ মাস না পেরুতেই তাদের সংসারে নেমে আসে সংঘাত। এরপর গত ৩ জানুয়ারি যৌতুক চেয়ে মারধরের অভিযোগে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন নায়িকা সুবহা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com