1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

এম. সুরুজ্জামান : শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতির দ্বারা ক্ষতিগ্রস্থ ২১ ব্যক্তির মাঝে ৬ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গোপালপুর বনবিট কার্যালয় চত্ত্বরে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা শাহিন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম।

অন্যান্যের মাঝে শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, গোপালপুর বন বিট কর্মকর্তা শাহ আলম, রামচন্দ্রকুড়া ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি এলাকায় বসবাসরত বন্যহাতি দ্বারা ঘরবাড়ি ও ফসলের ক্ষতিগ্রস্থ ২১ জনের মাঝে ৬ লাখ ৭৫ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com