1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেলে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান’র সভাপতিত্বে ৩ দিন ব্যাপী প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক।

খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল এবং শাহিনা পারভিন সীমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মোখলেছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান।

এছাড়া কলাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শরীরচর্চা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কলাপাড়ায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা ২মার্চ থেকে ৪মার্চ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com