
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় দূর্যোগ বিষয়ে অসচেতন গ্রামীণ নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য দূর্যোগ বিষয়ক প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে চাকামইয়া ইউনিয়নের দক্ষিন চাকামইয়া গুচ্ছগ্রামে বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে উপজেলা সিপিপি স্বেচ্ছা-সেবকদের অংশগ্রহণে সচেতনতামূলক এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আন্ধারমানিক নদীর তীরবর্তী গুচ্ছ গ্রামের অসচেতন মানুষদের সচেতনাতা সৃষ্টির এই মহড়া সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ করে দূর্যোগের আগে এবং পরে কি কি করতে হবে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয় সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মো: মকবুল হোসেন।
মহড়ায় উপজেলা সিপিপির উপ-পরিচালক মো: আসাদুজ্জামান খান, উপজেলা টিম লিডার আব্দুল মোতালেব হাওলাদার, ফ্রেন্ডশিপের-জনগোষ্ঠির উদ্যোগে দূর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প ব্যবস্থাপক মো: শাকিল আহম্মেদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দূর্যোগ মহড়ায় অংশগ্রহণকারীদের মহড়া শেষে পুরস্কৃত করা হয়।