
শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আলু ফসলের প্রদর্শনী প্লট ও মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাই এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা মার্চ) সকাল ১১টায় উপজেলার বানেশ্বর্দী এলাকায় বিএডিসি হিমাগারের আয়োজনে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে বিএডিসি হিমাগারের উপ-পরিচালক (টিসি) মো. শহীদুল ইসলামের সভাপতিতে বক্তব্য রাখেন কষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, বারি শেরপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মিজানুর রহমান, সার ও বীজ ডিলার শ্রী কৃষ্ণ কান্তি রায়, আলু চাষী শামসুজ্জামান জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএডিসি হিমাগারের উপ সহকারি পরিচালক মো. মিজানুর রহমান। এর আগে অতিথিরা মাঠে গিয়ে আলু ফসলের প্রদর্শনী প্লট ও মাল্টিলোকেশন পারফরমেন্স যাচাই করেন এবং উৎপাদনের সন্তোষ প্রকাশ করেন।