
শফিউল আলম লাভলু, স্টাফ রিপোর্টার: জয়যাত্রা ফুটবল একাডেমীর খেলোয়াড় আবু সাঈদের বিকেএসপিতে ভর্তি সুযোগ সৃষ্টি হওয়া বাইসাইকেল উপহার হিসেবে প্রদান করেছেন নকলা অদম্য মেধাবী সংস্থা। এছাড়া খেলোয়াড়দের সার্বিক ক্রীড়া সামগ্রী কেনার জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেন সংস্থাটি।
সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে সরকারি নকলা পাইট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে এই বাইসাইকেল প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) কাউছার আহামেদ, পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ. মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু, নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, নকলা অদম্য মেধাবী সংস্থার সহকারী পরিচালক আতিকুর রহমান আতিক, সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলুসহ অনেকেই।
নকলা অদম্য মেধাবী সংস্থার নির্বাহী পরিচালক অস্ট্রেলিয়া প্রবাসী আবু শরিফ কামরুজ্জামান বলেন, সমাজের তরুণ প্রজন্ম আজ মাদক, ইভটিজিং, মোবাইল গেমস এর প্রতিযোগিতা ব্যস্ত। এদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।